SHONGSHOY翻訳 · আর্টিকেল ← INDEX
POST 3640522 April 2024

ধর্ষণ করার পরে মোহরানা দিয়ে ফয়সালা করা

মুয়াত্তা মালিক
পাবলিশারঃ ইসলামিক ফাউন্ডেশন
অধ্যায়ঃ ৩৬. বিচার সম্পর্কিত অধ্যায়
পরিচ্ছদঃ ১৬. কোন স্ত্রীলোকের সাথে জবরদস্তি যিনা করিলে তাহার ফয়সালা
রেওয়ায়ত ১৪. ইবন যুহরী (রহঃ) হইতে বর্ণিত, আবদুল মালিক ইবন মারওয়ান জবরদস্তিভাবে যিনা করান হইয়াছে এমন স্ত্রীলোকের ফয়সালা এই দিয়াছেন: ব্যভিচার যে করিয়াছে ঐ স্ত্রীলোকটিকে মোহর দান করিবে
মালিক (রহঃ) বলেনঃ আমাদের নিকট এই ফয়সালা যে, যদি কেহ কোন স্ত্রীলোকের উপর জবরদস্তি করে, চাই সে কুমারী হউক অথবা অকুমারী, যদি সে স্বাধীন হয় তবে তাহাকে মাহরে মিসাল দেওয়া আবশ্যক
আর যদি যে দাসী হয় তবে যিনার দ্বারা যে মূল্য কম হইয়াছে তাহা আদায় করিতে হইবে এবং ব্যভিচারীর শাস্তিও সঙ্গে সঙ্গে হইবে এবং উক্ত স্ত্রীলোকের উপর কোন শাস্তিও হইবে না। আর যদি ব্যভিচারী গোলাম হয় তবে মনিবের জরিমানা দিতে হইবে। কিন্তু যদি গোলামকে ক্ষতিপূরণ হিসাবে দিয়া দেয় তবে ভিন্ন কথা।

Settling Rape with a Dower (Mahr)

Muwatta Malik
Publisher: Islamic Foundation
Chapter: 36. Chapter concerning Judgments
Section: 16. The judgment regarding a woman who was raped
Narration 14. Narrated from Ibn Zuhri (RA), that Abdul Malik ibn Marwan gave this judgment regarding a woman who had been raped: the man who committed the adultery (rape) will give dower (mahr) to that woman.
Malik (RA) said: The judgment we hold is that if someone forces himself upon a woman, whether she is a virgin or not, if she is free, it is obligatory to give her mahr al-mithl (dower equivalent to her peers).
And if she is a slave girl, the amount by which her value decreased due to the rape must be paid, and the punishment for the adulterer will also be carried out, and no punishment will be given to the woman. And if the adulterer is a male slave, his master must pay the fine. But if the slave is handed over as compensation, then it is a different matter.

← তালিকায় ফিরে যান