SHONGSHOY翻訳 · আর্টিকেল ← INDEX
POST 3638323 April 2024

আব্রাহামিক মিথঃ নারীই সমস্ত দুর্দশার কারণ

ইসলাম ধর্ম অন্য অনেক ধর্মের মতই নারীকেই সমস্ত সমস্যার মূল মনে করে এবং নারীকে দমন করার উদ্দেশ্যেই খুব পরিকল্পিত উপায়ে এই কাজটি করে

ভূমিকা

আব্রাহামিক ধর্মসমূহ—ইহুদীধর্ম, খ্রিস্টধর্ম এবং ইসলাম—যুগ যুগ ধরে একটি বিষাক্ত ধারণা প্রচার করে আসছে: নারীই মানবজাতির সকল দুর্দশা, পাপ এবং অধঃপতনের মূল কারণ। এই ধারণা কোনো দৈবিক সত্য নয়, বরং পুরুষতান্ত্রিক সমাজের একটি সুপরিকল্পিত প্রপাগান্ডা, যা নারীকে নিয়ন্ত্রণ, নিপীড়ন এবং ডিহিউম্যানাইজ করার জন্য ব্যবহৃত হয়েছে। ইতিহাসে দেখা যায় যে, কোনো জনগোষ্ঠীকে নির্যাতন করার আগে তাদেরকে সমস্যার উৎস হিসেবে চিত্রিত করা হয়। আব্রাহামিক ধর্মগ্রন্থগুলোতেও আদম-হাওয়ার কাহিনী দিয়ে নারীকে চিরকালীন অপরাধী হিসেবে স্থাপন করা হয়েছে, যা কোনো প্রমাণিত ঐতিহাসিক ঘটনা নয়, বরং একটি মিথ যা পুরুষের আধিপত্যকে বৈধতা দেয়। এই প্রবন্ধে আমরা এই মিথের সমালোচনা করব, ইসলামিক দলিল প্রমাণ সহকারে বিশ্লেষণের মাধ্যমে—যুক্তি এবং প্রমাণের ভিত্তিতে। এই ধারণাগুলোকে চ্যালেঞ্জ না করলে, আধুনিক সমাজেও নারী নিপীড়ন অব্যাহত থাকবে।


হাদিসের বর্ণনা এবং আধুনিক প্রপাগান্ডা

ইসলাম ধর্ম অন্য অনেক ধর্মের মতই নারীকেই সমস্ত সমস্যার মূল মনে করে এবং নারীকে দমন করার উদ্দেশ্যেই খুব পরিকল্পিত উপায়ে এই কাজটি করে। এই ধারণা কোনো আধ্যাত্মিক সত্য নয়, বরং সামাজিক নিয়ন্ত্রণের একটি মেকানিজম, যা হাদিসের মাধ্যমে প্রচারিত হয়। আসুন প্রাসঙ্গিক হাদিসটি পড়ি,

সহীহ বুখারী (তাওহীদ)
অধ্যায়ঃ ৬০/ আম্বিয়া কিরাম (‘আঃ)
পরিচ্ছদঃ ৬০/১ক. আল্লাহ তা‘আলার বাণী।
৩৩৩০. আবূ হুরাইরাহ (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একইভাবে বর্ণিত আছে। অর্থাৎ নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনী ইসরাঈল যদি না হত তবে গোশত দুর্গন্ধময় হতো না। আর যদি হাওয়া (আঃ) না হতেন তাহলে কোন নারীই স্বামীর খিয়ানত করত না।
* (৫১৮৪, ৫১৮৬) (মুসলিম ১৭/১৯ হাঃ ১৪৭০, আহমাদ ৮০৩৮) (আধুনিক প্রকাশনীঃ ৩০৮৪, ইসলামিক ফাউন্ডেশনঃ ৩০৯২)
* বনী ইসরাঈল আল্লাহ তা’আলার নিকট থেকে সালওয়া নামক পাখীর গোশত খাওয়ার জন্য অবারিতভাবে পেত। ‎তা সত্ত্বেও তা জমা করে রাখার ফলে গোশত পচনের সূচনা হয়। আর মাতা হাওয়া নিষিদ্ধ ফল ভক্ষণে আদম ‎‎(‘আঃ)-কে প্রভাবিত করেন।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

এই হাদিসটি স্পষ্টভাবে নারীকে বিশ্বাসঘাতকতার জেনেটিক উৎস হিসেবে চিত্রিত করে, যা কোনো বৈজ্ঞানিক বা যৌক্তিক প্রমাণ ছাড়াই। ইসলামী এপোলোজিস্টরা এটিকে ব্যাখ্যা করে বলেন যে, এটি রূপক বা অ্যালেগরিকাল, কিন্তু প্রকৃতপক্ষে এটি নারীকে অপরাধী করে পুরুষের দায় এড়ানোর একটি উপায়। এই ধরনের বর্ণনা আজও বাংলাদেশের মতো দেশে নারীবিরোধী সংস্কৃতিকে বড় ধরনের প্রভাব বিস্তার করে। সামগ্রিকভাবে, এই হাদিসগুলোর প্রভাব নারীকে দমন করার জন্যই ব্যবহৃত হয়। আসুন বাংলাদেশের প্রখ্যাত মুফতি ইব্রাহিমের বক্তব্য শুনে নিই, যেখানে তিনি হাদিসের ব্যাখ্যায় নারীকে মাংস পচনের সাথে তুলনা করে নারীর অপরাধী হওয়ার পৌরাণিক তত্ত্ব প্রচার করেন:

0:00
–:––

আসুন আরও একটি ওয়াজ শুনি,

0:00
–:––

নারীকে অপরাধী সাব্যস্তকরণ: ডিহিউম্যানাইজেশন

পৃথিবীর ইতিহাসে প্রতিটি নির্যাতিত জনগোষ্ঠীর ওপর চরম নির্যাতন বা অধিকার হরণের আগে শাসক বা শক্তিশালী অংশটি যে কাজটি প্রথম করে থাকে, সেটি হচ্ছে সেই গোষ্ঠীকে জনসমক্ষে অপরাধী বা সকল সমস্যার মূল কারণ হিসেবে চিহ্নিত করা। এটিই নিপীড়নের জন্য পথ প্রস্তুত করার সবচেয়ে কার্যকর এবং চিরায়ত কৌশল। ইতিহাস ঘাঁটলে দেখা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি বাহিনী ইহুদিদেরকে জার্মান সমাজের সকল দুঃখ-দুর্দশার জন্য দায়ী করে প্রোপাগান্ডা ছড়িয়েছিল। যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্প অভিবাসী, বিশেষ করে মুসলিম ও মেক্সিকানদের, আমেরিকার সব সমস্যার জন্য দোষারোপ করেছিলেন। এই কৌশল তাই শুধুমাত্র অতীতের বিষয় নয়; বর্তমান সময়েও এটি চলে আসছে—নিপীড়িতকে অপরাধী বানিয়ে তার বিরুদ্ধে সহিংসতা বৈধ করার একটি কৌশল।

একই কৌশল লক্ষ করা যায় ধর্মীয় বর্ণনায়। বিশেষ করে আব্রাহামিক ধর্মগুলো—ইহুদী, খ্রিস্টান ও ইসলাম—নারীর প্রতি ব্যবহৃত হয়েছে এই একই অপবাদ নির্মাণের অস্ত্র। এদের ধর্মগ্রন্থগুলোতে নারীকেই মানবজাতির সকল দুর্দশা ও অধঃপতনের মূল হোতা হিসেবে চিত্রিত করা হয়েছে। আদম-হাওয়ার কাহিনী তার সবচেয়ে বড় প্রমাণ। সেখানে আদমের নিষিদ্ধ ফল খাওয়ার পেছনে হাওয়াকে দায়ী করা হয়—যে কিনা শয়তানের প্ররোচনায় পড়ে আদমকে প্ররোচিত করেছিল। অথচ গল্পের কাহিনীকাঠামোতে পুরুষ এবং নারী দু’জনই সমভাবে উপস্থিত থাকার পরও অপরাধের দায় নারীর ওপর সুনির্দিষ্টভাবে চাপানো হয়। এই কাহিনী বাইবেলের জেনেসিস অধ্যায় ৩-এ বর্ণিত, যেখানে ইভ (হাওয়া) সাপের (শয়তান) কথায় প্রলুব্ধ হয়ে ফল খায় এবং আদমকে দেয়। কুরআনে সুরা আল-আরাফ ৭:১৯-২৩-এ অনুরূপ বর্ণনা, যদিও কুরআনে দু'জনকেই সমানভাবে দায়ী করা হয়েছে, কিন্তু এই আয়াতের ব্যাখ্যাতে প্রখ্যাত সাহাবী ইবনে আবাস বলেছেন, এই কাজের জন্য হাওয়াই দায়ী (( তাফসীরে ইবনে কাসীর, ৪র্থ খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা ১৫৬, ১৫৭ )) । পরবর্তী হাদিসগুলোতেও নারীকে বিশেষভাবে অপরাধী করা হয়। এই মিথগুলো কোনো প্রমাণিত ঘটনা নয়, বরং প্রাচীন সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতার প্রতিফলন, যা নারীকে দোষী করে পুরুষের নিয়ন্ত্রণকে ন্যায়সঙ্গত করে।


আদম-হাওয়ার গপ্পোঃ পুরুষতান্ত্রিক প্রপাগান্ডার ভিত্তি

আব্রাহামিক ধর্মের নৈতিক কাঠামোর গভীরে এই কেচ্ছাটি খুব কৌশলেই ঢুকিয়ে দেওয়া হয়েছে। আর সেই কারণেই নারী হয়ে ওঠে ‘প্রথম পাপের কারণ’, ‘প্রথম অপরাধী’। এর ফলে নারীর শরীর, তার আকাঙ্ক্ষা, তার স্বাধীনতা—সবই প্রশ্নবিদ্ধ ও অপরাধের প্রতীক হিসেবে গড়ে তোলা হয়। এর মাধ্যমে ডিহিউম্যানাইজেশনের (মানবিকতা হরণ) এক সুদূরপ্রসারী প্রক্রিয়া শুরু হয়, যার ভিত্তিতে নারীকে পুরুষের অধীনস্থ রাখা, নিয়ন্ত্রণ করা, তার ওপর শারীরিক, মানসিক ও যৌন নির্যাতনকে ধর্মীয় বৈধতা প্রদান করা হয়। এই প্রক্রিয়া কোনো দুর্ঘটনা নয়; এটি ইচ্ছাকৃত, যা সমাজকে নারীর বিরুদ্ধে একত্রিত করে।

এটি কোনো বিচ্ছিন্ন প্রপাগান্ডা নয়। এটি পরিকল্পিত ও পদ্ধতিগত। পুরুষতান্ত্রিক ধর্মব্যবস্থায় যখন নারীকে ‘সমস্যার মূল কারণ’ হিসেবে প্রতিষ্ঠিত করা যায়, তখন নারী নিপীড়নের বিপরীতে জনমতের প্রতিরোধ শক্তি দুর্বল হয়ে পড়ে। কারণ তখন সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করে, ‘নারীর কারণে আমাদের সকল সমস্যা’, ‘নারীই শয়তানের মাধ্যম’। ঠিক যেভাবে নাৎসি জার্মানিতে ইহুদিদের বিরুদ্ধে প্রচার করা হয়েছিল: ‘তাদের কারণেই আমাদের সমস্যাগুলো হচ্ছে।’ এই ধারণা আজও জীবিত, যেমন ইসলামী সমাজে নারীকে ‘সর্বোচ্চ ফিতনা’ (প্রলোভন) বলে চিত্রিত করা হয়, যা কুরআন বা হাদিসের ব্যাখ্যায় বারবার আসে, নবীর মুখের বানী হিসেবে প্রচারিত হয় প্রকৃতপক্ষে পুরুষের আধিপত্য আরও বেশি বিস্তারের উদ্দেশ্যে।

নবী মুহাম্মদ এই চিরাচরিত পুরুষতান্ত্রিক কৌশলগুলো খুব ভালভাবেই তার ধর্মে ব্যবহার করেছেন, আত্মীকরণ করেছেন। ইসলামিক হাদিস ও ইতিহাসের বিবরণগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, তিনি বারবার নারীকে পৃথিবীর দুঃখ-কষ্টের মূল হিসেবে উপস্থাপন করেছেন। বিভিন্ন হাদিসে নারীকে ‘অবাধ্য প্রাণী’, ‘দোজখের অধিকাংশ অধিবাসী’ এবং পুরুষের ‘নিয়ন্ত্রণাধীন রাখার বস্তু’ বলা হয়েছে। হাওয়ার অপরাধের কথা বলে বর্তমান নারীকে অপরাধী সাব্যস্ত করার এই ধারণা নারীর প্রতি সর্বোচ্চ অন্যায়ের একটি ভিত্তি। মূলত, আব্রাহামিক ধর্মের এই পৌরাণিক গল্প তর্কের খাতিরে মেনে নিলেও অতীতের একজন নারীর কথিত অপরাধের দায় বর্তমান নারীজাতির ঘাড়ে চাপিয়ে দিয়ে নারী নিপীড়নকে স্বাভাবিক ও বৈধ করার একটি কৌশল অবশ্যই অন্যায্য। এই হাদিসগুলো থেকে বোঝা যায়, যেমন সহীহ বুখারীতে বর্ণিত, এগুলো কোনো ঐশ্বরিক বানী নয় বরং মধ্যযুগীয় সমাজের সামাজিক নিয়ন্ত্রণের টুল এবং সেই সময়ের সংস্কৃতি ও ধ্যান ধারণার প্রতিফলন।

সবচেয়ে ভয়ংকর বিষয় হলো, প্রাচীন ধর্মীয় কাহিনীগুলোকে প্রশ্নহীনভাবে বিশ্বাস করতে বাধ্য করার ফলে আজকের আধুনিক যুগেও এই প্রপাগান্ডার প্রভাব থেকে সমাজ মুক্ত হতে পারেনি। নারীর স্বাধীনতা ও অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম বারবার ধর্মীয় ব্যাখ্যা দিয়ে দমন করার চেষ্টা হয়, আর তার পেছনে লুকিয়ে থাকে আদিম সেই গল্প—‘হাওয়া নারী বলেই আমাদের দুর্দশা শুরু’। সুতরাং, মানবজাতির ইতিহাসে নারী নিপীড়নের শুরু ও ধারাবাহিকতার পেছনে রয়েছে এক সুপরিকল্পিত দোষারোপের গল্প—যা শুধু গল্প নয়, বরং বৈধতা দানের একটি কৌশল। এটিই বিশ্বের সবচেয়ে দীর্ঘস্থায়ী ও নৃশংসতম প্রপাগান্ডা, যা লক্ষ লক্ষ নারীর জীবনকে ধ্বংস করেছে।


উপসংহার

আব্রাহামিক মিথ যে নারীই সমস্ত দুর্দশার কারণ, এটি একটি প্রাচীন প্রপাগান্ডা যা যুক্তি, বিজ্ঞান বা প্রমাণের ভিত্তিতে টিকতে পারে না। এটি পুরুষতান্ত্রিক সমাজের একটি টুল, যা নারীকে ডিহিউম্যানাইজ করে নিপীড়নকে বৈধ করে। ফ্যাক্ট চেক করে দেখা যায় যে, এই কাহিনীগুলো মিথমাত্র—কোনো ঐতিহাসিক প্রমাণ নেই যে হাওয়া বা ইভের অস্তিত্ব ছিল, বরং এগুলো প্রাচীন লোককথা থেকে উদ্ভূত। আধুনিক সমাজে এই ধারণাগুলোকে চ্যালেঞ্জ করতে হবে, যুক্তি-ভিত্তিক চিন্তা দিয়ে—কোনো ধর্মীয় অন্ধবিশ্বাসকে সম্মান না করে। শুধুমাত্র তাহলেই নারী-পুরুষ সমতা অর্জন সম্ভব হবে, এবং এই বিষাক্ত মিথগুলোকে ইতিহাসের আবর্জনায় ফেলে দেওয়া যাবে। যদি কোনো দাবির প্রমাণ না পাওয়া যায়, তাহলে তা স্পষ্টভাবে অস্বীকার করতে হবে, না যে অন্ধভাবে বিশ্বাস করতে হবে।

The Abrahamic Myth: Woman Is the Cause of All Suffering

The religion of Islam, like many other religions, considers woman the root of all problems, and does this work in a very planned manner with the purpose of suppressing women

Introduction

The Abrahamic religions — Judaism, Christianity, and Islam — have been propagating a toxic idea for ages: that woman is the root cause of all human suffering, sin, and degeneration. This idea is not any divine truth, but a well-planned propaganda of patriarchal society, used to control, oppress, and dehumanize women. History shows that before oppressing any people, they are depicted as the source of the problem. The Abrahamic scriptures too, through the story of Adam and Eve, have established woman as the eternal criminal — which is not any proven historical event, but a myth that legitimizes male dominance. In this article, we will criticize this myth, analyzing with Islamic documents and evidence — on the basis of reason and proof. Unless these ideas are challenged, the oppression of women will continue in modern society as well.


The Narration of the Hadith and Modern Propaganda

The religion of Islam, like many other religions, considers woman the root of all problems, and does this work in a very planned manner with the very purpose of suppressing women. This idea is not any spiritual truth, but a mechanism of social control, propagated through hadiths. Let us read the relevant hadith,

Sahih al-Bukhari (Tawheed)
Chapter: 60/ The Noble Prophets (peace be upon them)
Section: 60/1k. The saying of Allah the Exalted.
3330. It is narrated similarly on the authority of Abu Hurayrah (RA) from the Prophet (peace be upon him). That is, the Prophet (peace be upon him) said: had the Children of Israel not existed, meat would not have become putrid. And had Hawwa (peace be upon her) not existed, no woman would have betrayed her husband.
* (5184, 5186) (Muslim 17/19 Hadith: 1470, Ahmad 8038) (Adhunik Prakashani: 3084, Islamic Foundation: 3092)
* The Children of Israel were given the meat of the bird called Salwa from Allah the Exalted without restriction. Even so, because they stored it, the meat began to putrefy. And Mother Hawwa influenced Adam (peace be upon him) to eat the forbidden fruit.
Hadith grade: Sahih (Authentic)

This hadith clearly depicts woman as the genetic source of treachery, without any scientific or logical evidence. Islamic apologists explain it by saying that it is metaphorical or allegorical, but in reality it is a way of escaping men's responsibility by making woman the criminal. Such narrations still exert a major influence on misogynistic culture in countries like Bangladesh. Overall, the effect of these hadiths is used precisely to suppress women. Let us listen to the statement of Bangladesh's famous Mufti Ibrahim, where, in his interpretation of the hadith, he compares woman to rotting meat and propagates the mythological theory of woman being the criminal:

0:00
–:––

Let us listen to one more sermon,

0:00
–:––

Criminalizing Woman: Dehumanization

In the history of the world, before extreme persecution or deprivation of the rights of every oppressed people, the first thing the ruler or the powerful party does is to identify that group publicly as criminals or as the root cause of all problems. This is the most effective and time-honored strategy for preparing the way for oppression. Digging into history, one finds that during the Second World War, the Nazi forces spread propaganda holding the Jews responsible for all the suffering and misery of German society. In the United States, Donald Trump blamed immigrants, especially Muslims and Mexicans, for all of America's problems. This strategy, therefore, is not merely a matter of the past; it continues even today — a strategy of making the oppressed the criminal and legitimizing violence against them.

The same strategy is noticeable in religious narrations. Especially the Abrahamic religions — Judaism, Christianity, and Islam — have used this same weapon of smear-building against women. In their scriptures, woman herself is depicted as the main culprit of all human suffering and degeneration. The story of Adam and Eve is its greatest proof. There, Hawwa is blamed for Adam eating the forbidden fruit — she who, falling under Satan's instigation, had instigated Adam. Yet even though both man and woman are equally present in the story's narrative structure, the burden of the crime is specifically placed on the woman. This story is narrated in Genesis chapter 3 of the Bible, where Eve (Hawwa), tempted by the words of the serpent (Satan), eats the fruit and gives it to Adam. There is a similar narration in the Quran in Surah al-A'raf 7:19-23; although the Quran holds both equally responsible, in the interpretation of this verse the famous Companion Ibn Abbas said that Hawwa is responsible for this deed (( Tafsir Ibn Kathir, Volume 4, Islamic Foundation, Page 156, 157 )). In later hadiths too, woman is especially criminalized. These myths are not any proven event, but a reflection of the patriarchal mentality of ancient societies, which justifies men's control by making woman the guilty one.


The Adam-Eve Tale: The Foundation of Patriarchal Propaganda

This tale has been very cunningly inserted into the depths of the moral framework of the Abrahamic religions. And that is why woman becomes the 'cause of the first sin,' the 'first criminal.' As a result, woman's body, her desires, her freedom — everything is built up as questionable and as symbols of crime. Through this, a far-reaching process of dehumanization begins, on the basis of which keeping woman subordinate to man, controlling her, and inflicting physical, mental, and sexual violence upon her are given religious legitimacy. This process is no accident; it is deliberate, uniting society against woman.

This is not an isolated propaganda. It is planned and systematic. In a patriarchal religious system, when woman can be established as the 'root cause of problems,' the resistance strength of public opinion against the oppression of women weakens. Because then ordinary people begin to believe: 'all our problems are because of women', 'woman is the instrument of Satan'. Exactly as was propagated against the Jews in Nazi Germany: 'our problems are happening because of them.' This idea is alive even today — for example, in Islamic society woman is depicted as the 'supreme fitnah' (temptation), which comes again and again in the interpretations of the Quran or hadith, propagated as the words of the Prophet, in reality for the purpose of expanding men's dominance even further.

The Prophet Muhammad very well used and assimilated these age-old patriarchal tactics in his religion. Analyzing the Islamic hadiths and historical accounts, it is seen that he repeatedly presented woman as the root of the world's suffering and misery. In various hadiths, woman is called a 'disobedient creature,' 'the majority of the inhabitants of Hell,' and an 'object to be kept under men's control.' This idea of convicting present-day women by citing Hawwa's crime is a foundation of the greatest injustice against women. In essence, even if one accepts this mythological story of the Abrahamic religions for the sake of argument, imposing the guilt of the supposed crime of one woman of the past on the neck of the entire present female race in order to normalize and legitimize the oppression of women is certainly unjust. From these hadiths it is understood — as narrated in Sahih al-Bukhari — that these are not any divine words, but tools of social control of medieval society and a reflection of the culture and thought of that time.

The most terrifying thing is that, because of the compulsion to believe ancient religious stories unquestioningly, society has not been able to free itself from the influence of this propaganda even in today's modern age. The struggle to establish women's freedom and rights is repeatedly attempted to be suppressed with religious interpretations, and behind it hides that primitive story — 'because Hawwa was a woman, our misery began.' Therefore, behind the beginning and continuity of the oppression of women in the history of mankind lies a well-planned story of blame — which is not just a story, but a strategy of granting legitimacy. This is the world's longest-lasting and most brutal propaganda, which has destroyed the lives of millions of women.


Conclusion

The Abrahamic myth that woman is the cause of all suffering is an ancient propaganda that cannot stand on the basis of reason, science, or evidence. It is a tool of patriarchal society that dehumanizes woman and legitimizes oppression. Fact-checking shows that these stories are nothing but myths — there is no historical evidence that Hawwa or Eve existed; rather, these originated from ancient folklore. In modern society, these ideas must be challenged, with reason-based thinking — without respecting any religious blind faith. Only then will the achievement of equality between women and men be possible, and these toxic myths can be thrown into the garbage of history. If no evidence is found for a claim, then it must be clearly denied, not blindly believed.

← তালিকায় ফিরে যান