SHONGSHOY翻訳 · আর্টিকেল ← INDEX
POST 3638122 April 2024

নারী অশুভ বা নারীতে অমঙ্গল

সহীহ বুখারী (তাওহীদ পাবলিকেশন)
৭৬/ চিকিৎসা
পরিচ্ছেদঃ ৭৬/৪৩. পশু-পাখি তাড়িয়ে শুভ-অশুভ নির্ণয়।
৫৭৫৩. ইবনু ’উমার (রাঃ) হতে বর্ণিত যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ ছোঁয়াচে ও শুভ-অশুভ বলতে কিছু নেই। অমঙ্গল তিন বস্তুর মধ্যে স্ত্রীলোক, গৃহ ও পশুতে[1] [২০৯৯; মুসলিম ৩৯/৩৪, হাঃ ২২২৫, আহমাদ ৪৫৪৪] (আধুনিক প্রকাশনী- ৫৩৩৩, ইসলামিক ফাউন্ডেশন- ৫২২৯)
[1] কোন কোন স্ত্রীলোক স্বামীর অবাধ্য হয়। আবার কেউ হয় সন্তানহীনা। কোন গৃহে দুষ্ট জ্বিনের উপদ্রব দেখা যা, আবার কোন গৃহ প্রতিবেশীর অত্যাচারের কারণে অশান্তিময় হয়ে উঠে। গৃহে সালাত আদায় ও যিকর-আযকারের মাধ্যমে জ্বিনের অমঙ্গল থেকে রক্ষা পাওয়া সম্ভব। কোন কোন পশু অবাধ্য বেয়াড়া হয়।
হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবদুল্লাহ ইবন উমর (রাঃ)

সহীহ মুসলিম (ইফাঃ)
অধ্যায়ঃ ৪০/ সালাম
পরিচ্ছদঃ ৩৩. কুলক্ষণ, সুলক্ষণ, ফাল ও সম্ভাব্য অপয়া বিষয়বস্তুর বিবরণ
৫৬১৩। আহমদ ইবনু আবদুল্লাহ ইবনু হাকাম (রহঃ) … ইবনু উমার (রাঃ) সূত্রে নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে, তিনি বলেছেনঃ কোন কিছুতে অশুভ কিছু যদি থাকে, তবে তা হবে ঘোড়া, বাড়ি ও নারীতে।
হাদিসের মানঃ সহিহ (Sahih)

Woman Is Inauspicious, or Misfortune Is in Women

Sahih al-Bukhari (Tawheed Publication)
76/ Medicine
Section: 76/43. Divining good or bad omens by driving away animals and birds.
5753. Narrated from Ibn 'Umar (RA) that the Messenger of Allah (peace be upon him) said: There is no contagion and there is nothing good or bad in omens. Misfortune is in three things – in a woman, a house, and an animal.[1] [2099; Muslim 39/34, Hadith: 2225, Ahmad 4544] (Adhunik Prakashani - 5333, Islamic Foundation - 5229)
[1] Some women are disobedient to their husbands. Again, some are childless. In some houses the nuisance of evil jinn is seen, and again some houses become disturbed due to the oppression of neighbors. It is possible to be saved from the evil of jinn through offering prayer and dhikr (remembrance of Allah) in the house. Some animals are unruly and obstinate.
Hadith grade: Sahih (Authentic)
Narrator: Abdullah ibn Umar (RA)

Sahih Muslim (IF)
Chapter: 40/ Greetings (Salam)
Section: 33. The description of ill omens, good omens, augury and the possible inauspicious things
5613. Ahmad ibn Abdullah ibn Hakam (RA) … on the authority of Ibn Umar (RA) from the Prophet (peace be upon him) that he said: If there is anything inauspicious in anything, then it is in a horse, a house, and a woman.
Hadith grade: Sahih (Authentic)

← তালিকায় ফিরে যান